সৌদি নারীদের মাছ ধরার অনুমতি
আন্তর্জাতিক

সৌদি নারীদের মাছ ধরার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে প্রথমবারের মতো মৎসজীবী পেশায় নাম লেখাতে যাচ্ছেন সৌদি নারীরা। এরইমধ্যে ৬০ জন নারীকে মাছ ধরা শেখানো হচ্ছে।
গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: বিএনপি আবারও ধরা খাবে

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুরুষতান্ত্রিক সমাজের বাধা ভাঙতেই সৌদি সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে রক্ষণশীল দেশটিতে মৎসজীবী হিসেবে নারীদের প্রবেশাধিকার সীমিত ছিল। কিন্তু ২০১৯ সাল থেকে শুরু হওয়া সংস্কারের অংশ হিসেবে দেশটির নারীরা বর্তমানে এমন নতুন চাকরি গ্রহণ করছে, যা আগে পুরুষদের পেশা হিসেবে বিবেচিত হতো।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

টেকসই উন্নয়ন অর্জন এবং সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে ‘ভিশন ২০৩০’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির জিডিপিতে মৎস্য ও জলজ খাতের অবদান বাড়ানোর জন্য এই কর্মসূচি চালু করা হয়।

সৌদি আরবের অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় নারীদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আধুনিক বিশ্বের সঙ্গে তালমেলাতে লক্ষ্য স্থির করেছেন তিনি। হাতে নিয়েছেন ‘ভিশন ২০৩০’ প্রকল্প। এর আওতায় নারী স্বাধীনতা, উন্নয়ন আর প্রশাসনে নারীর অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা