তুরস্কের বিমান হামলায় নিহত ২৫
আন্তর্জাতিক

তুরস্কের বিমান হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলায় ২৫ জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন

মঙ্গলবার গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির একাধিক সীমান্ত পোস্টে তুর্কি সামরিক বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সঙ্গে যুক্ত কিনা তা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: জিম্বাবুয়ে জুড়ে হামে ১৫৭ শিশুর মৃত্যু

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিনজন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছেন।

সানা জানিয়েছে, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালিত একটি সামরিক ফাঁড়িতে যে কোনো আক্রমণের প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’

এএফপি বলছে, তুর্কি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষ চলছে এবং মঙ্গলবার সিরীয় সীমান্তবর্তী কুর্দিনিয়ন্ত্রিত শহর কোবানের কাছে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে একজন সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার প্রতিশোধমূলক আক্রমণে ‘১৩ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে’, উল্লেখ করে তুরস্কের ওই মন্ত্রণালয় আরও বলেছে, এ অঞ্চলে অভিযান চলমান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা