হামে আক্রান্ত  ১৫৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক

জিম্বাবুয়ে জুড়ে হামে ১৫৭ শিশুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: ১৫৭ শিশু মারা গেছে জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে। এছাড়া এই রোগের প্রাদুর্ভাব এতোটাই তীব্রভাবে দেখা দিয়েছে যে মাত্র এক সপ্তাহের মধ্যে মৃত্যুর এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

আরও পড়ুন: জেএমবির সিরিজ বোমা হামলা ১৭ বছরেও বিচার শেষ হয়নি

মঙ্গলবার (১৬ আগস্ট) জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ বৃদ্ধির জন্য গত সপ্তাহে অ্যাপস্টোলিক গির্জা সম্প্রদায়কে দায়ী করে জিম্বাবুয়ের সরকার। সরকার বলছে, যারা টিকা নেয়নি তাদের মধ্যেই হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া বলেন, গত চার দিনে দেশব্যাপী হামে আক্রান্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ৩৬ থেকে বেড়ে ২ হাজার ৫৬ জনে পৌঁছেছে। সন্দেহভাজন এসব শিশু রোগীর বেশিরভাগের বয়স ছয় মাস থেকে ১৫ বছরের মধ্যে এবং এসব শিশুরা এমন ধর্মীয় সম্প্রদায়ের সদস্য যারা টিকাদানে বিশ্বাস করে না।

মুতসভাংওয়া বলেছেন, ‘এটি দেখা যাচ্ছে যে, আক্রান্তদের বেশিরভাগ ক্ষেত্রেই হামের বিরুদ্ধে সুরক্ষার জন্য টিকা দেওয়া হয়নি। এই জরুরি অবস্থা মোকাবিলার জন্য সিভিল প্রোটেকশন (নাগরিক সুরক্ষা) ইউনিট সম্পর্কিত আইন ব্যবহারের আহ্বান জানিয়েছে সরকার।’

তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বর মাসে স্কুল খোলার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদান কর্মসূচি আরও জোরালো করেছে। অন্যদিকে এই বিষয়ে সমর্থনের জন্য ঐতিহ্যবাহী এবং ধর্মীয় নেতাদের দ্বারস্থ হয়েছে সরকার।

আরও পড়ুন: চট্টগ্রামে ৫ জেএমবি মৃত্যুদণ্ড

রয়টার্স বলছে, হামের এই প্রাদুর্ভাব জিম্বাবুয়ের স্বাস্থ্য খাতে আরও চাপ সৃষ্টি করতে চলেছে। মূলত আফ্রিকার এই দেশটির স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘদিন ধরে ওষুধের অভাব এবং স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে ভুগছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা