আন্তর্জাতিক

কাশ্মীরে ৭ ভারতীয় সেনা নিহত

সান নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের ভারতীয় নিরাপত্তা বাহিনীকে বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ৭ সেনা নিহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গাড়িটিতে ৩৯ জন সেনা ছিল। মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, ‘অনন্তনাগ জেলার চন্দনওয়ারি পাহালগামের কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৬ জন আইটিবিপি কর্মী শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য শ্রীনগরের আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ওই সেনাদের নিয়ে বাসটি চন্দনওয়ারি থেকে পাহলগাম যাচ্ছিল। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন।

পিটিআই জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা