আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই দেশটির আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর যোদ্ধা। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে পূর্ব আফ্রিকার দেশের এই গোষ্ঠীর বিরুদ্ধে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।

আরও পড়ুন: কার্গোতে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

সোমবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার (১৪ আগস্ট) সোমালিয়ার কেন্দ্রীয় হিরান অঞ্চলে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাবকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রে আফ্রিকান কমান্ড বা আফ্রিকম বলেছে, তারা ইথিওপিয়ার সীমান্তবর্তী হিরান অঞ্চলের রাজধানী বেলেডওয়েনের বাইরে একটি বিমান হামলা পরিচালনা করেছে। সোমালিয়ার জাতীয় সেনাবাহিনীর সমর্থনে পরিচালিত আরেকটি বিমান হামলায় ৪ জন আল-শাবাব সন্ত্রাসী নিহত হয়েছেন।

আরও পড়ুন: মিত্রদের অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া

মোগাদিসু-ভিত্তিক সেন্টার ফর অ্যানালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর পরিচালক আবদুর রাহমান শেখ আজহারি বলেন, যুক্তরাষ্ট্র পুনরায় সোমালিয়ায় তাদের ভূমিকা বৃদ্ধি করছে। এটা সোমালিয়ায় আবার যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি সংক্রান্ত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ। যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি প্রত্যাহার করেছিলেন।

জানা গেছে, সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই গোষ্ঠী। এ কারণে আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, হাসান শেখ মোহামুদ সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাাচিত হওয়ার পর সাম্প্রতিক বিমান হামলাগুলো পরিচালনা করা হচ্ছে। এর আগে মোহামুদ অঙ্গীকার করেছিলেন যে, সকল ফ্রন্টে আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করা হবে।

তবে নাইরোবিভিত্তিক ফারসাইট আফ্রিকা গ্রুপের সহযোগী পরিচালক ড্যানিয়েল ফারনাড বিশ্বাস করেন, মোহামুদের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণ নয়। আল-শাবাব ইথিওপিয়া পর্যন্ত তাদের কার্যক্রম বাড়াচ্ছে, সে কারণে ওয়শিংটন উদ্বিগ্ন।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ

তিনি আরও বলেন, সোমালিয়ায় বিমান হামলাগুলো ইথিওপিয়ার ভূখণ্ডে শাবাবের অনুপ্রবেশের সাথে সম্পর্কিত বলেও মনে করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা