আন্তর্জাতিক

মিত্রদের অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকায় মস্কোর যেসব মিত্রদেশ রয়েছে, তারা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। এসব দেশকে যেকোনো সময় আধুনিক অস্ত্র দেওয়ার ব্যাপারে মস্কো প্রস্তুত।

আরও পড়ুন: রাশিয়ার তেল ভারত হয়ে যুক্তরাষ্ট্রে

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ আগস্ট) থেকে মস্কোর অদূরে রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী শুরু হয়েছে। নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে রাশিয়ার সক্ষমতা দেখানোর জন্যই এ প্রদর্শনীর আয়োজন করেছে মস্কো। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন এ ঘোষণা দেন। ইউক্রেন যুদ্ধের ছয় মাসের মাথায় পুতিন এমন কথা বললেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘আর্মি–২০২২’ শীর্ষক ওই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করে দেওয়া বক্তৃতায় পুতিন বলেন, ‘আমরা আমাদের মিত্রদের অত্যাধুনিক অস্ত্র দেওয়ার ব্যাপারে প্রস্তুত আছি। ছোট অস্ত্র থেকে সাঁজোয়া যান, আর্টিলারি, যুদ্ধবিমান ও সামরিক ড্রোন দিতে আগ্রহী। সত্যিকার লড়াই অভিযানে একবারের বেশি এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে।’

আরও পড়ুন: চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে বারবার পিছু হটেছে রাশিয়া। যুদ্ধে মস্কোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অস্ত্র ও সেনাদের দুর্বল অবস্থানের জন্য দেশটির অস্ত্র রপ্তানিতে সম্ভাব্য ক্রেতাদেশগুলোর আগ্রহ কমতে পারে। বিশেষ করে ভারতের মতো দেশগুলোর। অতীতে রাশিয়ার অস্ত্রে অনেকটাই নির্ভরশীল ছিল নয়াদিল্লি। এমন সময়ে পুতিন এ কথা বললেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা