ফিলিস্তিনকে বিশ্বকাপের টিকিট সাইটে স্বীকৃতি
আন্তর্জাতিক
কাতার বিশ্বকাপ

ফিলিস্তিনকে টিকিট সাইটে স্বীকৃতি

স্পোর্টস ডেস্ক : চলতি বছরে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের ম্যাচ টিকিট ও হসপিটালিটি প্যাকেজের জন্য নির্বাচিত অফিসিয়াল ওয়েবসাইট ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনকে দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে।

আরও পড়ুন : রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

এক প্রতিবেদনে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও সৌদি গণমাধ্যম আরব নিউজ এই তথ্য জানিয়েছে।

যেসব ইসরায়েলি দর্শক দোহায় ম্যাচ দেখাতে টিকিট বুক করতে ইচ্ছুক, তাদেরকে ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিন অঞ্চলকে নিজ দেশ হিসেবে বেছে নিতে হবে।

আসন্ন কাতার বিশ্বকাপের জন্য উইন্টারহিল হসপিটালিটি কোম্পানি এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর টিকিট বিক্রির অনুমতি পেয়েছে।

আরও পড়ুন : বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রথমে তালিকায় ‘অধিকৃত ফিলিস্তিন অঞ্চল’ থাকলেও পরে তা পরিবর্তন করা হয় ‘ফিলিস্তিন’।

আরব ফুটবল ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনকে দেশ হিসেবে তালিকাভুক্ত করাকে ‘সাহসী ও সঠিক পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন তারা।

অনেকেই আবার এটিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন।

আরও পড়ুন : অশ্লীল ছবি তুলে চাঁদাবাজি

একটি টুইটে বলা হয়েছে, ‘বিশ্বকাপে দেশের তালিকা থেকে ইসরায়েলকে ছাঁটাই করায় কাতারকে ধন্যবাদ। কাতার সরকারকে স্যালুট।’

প্রসঙ্গত, বুধবার (১০ আগস্ট) তালিকায় ইসরায়েলের নাম না থাকার বিষয়টি সবার আগে তুলে ধরে ইসরায়েলি গণমাধ্যম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা