ছবি: প্রতীকী
আন্তর্জাতিক

সহকর্মীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

সান নিউজ ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারম শহরের কাছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের গুলিতেই মারা গেছে নিজেদের আরেক সেনা। পার্স ট্যুডে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: নেত্রীর উদারতা বিএনপি বোঝে না

সোমবার (১৬ আগস্ট) রাতে পশ্চিম তীরের উত্তর সেক্টরে ফ্রেন্ডলি ফায়ারের এ ঘটনা ঘটেছে। পশ্চিম তীরের উত্তর সেক্টরে ভুলবশত এই ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরের সিম জোন এলাকায় ওই সেনা নিহত হয়েছেন। তবে কি কারণে ওই সেনাকে তারই সহকর্মীরা গুলি চালিয়েছেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

সোমবার রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং আহত সেনাকে দ্রুত কাফর সাবা শহরের মেইর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সেনার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: আইজিপি জেনে শুনেই যুক্তরাষ্ট্রে যাবেন

পুরো অধিকৃত ফিলিস্তিন নিয়ে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে এবং গাজার ওপর মাত্রই ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের অবসান ঘটেছে তখনই এমন ঘটনা ঘটলো।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সেনা কিছু সময়ের জন্য তুলকারম গার্ড পোস্ট থেকে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সে ফিরে এলে সহকর্মী সেনারা তার ওপর গুলি চালায়।

ওই সেনা ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেও হামলার অজুহাতে ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে তল্লাশি চালানো হয়। এর কিছুক্ষণ পর ইসরায়েলি সামরিক বাহিনী ভুলবশত ওই সেনার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা