ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গ্যাসের মূল্য দ্বিগুণ হবে

সান নিউজ ডেস্ক: ২০২২ সালেই নিজেদের রপ্তানিযোগ্য গ্যাসের মূল্য দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, প্রতি এক হাজার ঘন মিটার গ্যাসের গড় মূল্য বেড়ে ৭৩০ ডলারে দাঁড়াতে পারে। এদিকে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি কমিয়েছে পুতিন প্রশাসন। বুধবার (১৭ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যা!

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে পশ্চিমা দেশগুলো। এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপে গ্যাসের সরবরাহ কমিয়েছে রাশিয়া। তাছাড়া গ্যাসের দাম রাশিয়ার মুদ্রায় পরিশোধ করতে অস্বীকার করায় ইউরোপের বেশ কিছু দেশে গ্যাসের সরবরাহ বন্ধ রেখেছেন পুতিন।

এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে গ্যাসের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এদিকে রাশিয়ার অর্থমন্ত্রণালয় পূর্বাভাসে জানিয়েছে, গ্যাজপ্রম দ্বারা পাইপলাইনে গ্যাস রপ্তানি এই বছর কমে ১৭০ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটারে দাঁড়াবে। যদিও মে মাসে পূর্বাভাস দেওয়া হয়েছিল ১৮৫ বিলিয়ন ঘন মিটার। ২০২১ সালে পাইপলাইনের মাধ্যমে ২০৫ দশমিক ৬ বিলিয়ন ঘন মিটার গ্যাস রপ্তানি করা হয়।

অন্যদিকে রাশিয়া থেকে ফের জ্বালানি তেল আমদানি শুরু করেছে জাপান। দেশটির অর্থমন্ত্রণালয় জানিয়েছে, জুলাই থেকে আমদানি শুরু হয়েছে। এর আগে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখে জাপান। রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ছিল এর অন্যতম কারণ। তাছাড়া ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে জাপানও রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

জুলাই মাসে জাপান কী পরিমাণ রাশিয়ান তেল আমদানি করেছে তা স্পষ্ট করে জানায়নি মন্ত্রণালয়টি। তবে বলা হয়, গত বছরের একই সময়ের চেয়ে ৬৫ দশমিক ৪ শতাংশ কম জ্বালানি তেল আমদানি করা হয়েছে। তাছাড়া এলএনজি আমদানি কমেছে ২০২১ সালের জুলাইয়ের চেয়ে ২৬ দশমিক ১ শতাংশ। পাশাপাশি কয়লার আমদানি কমেছে ৪০ দশমিক এক শতাংশ।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা