রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন
আন্তর্জাতিক

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: এই মুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। এছাড়া রাশিয়ার নেতৃত্বে অনুষ্ঠেয় এই মহড়ায় আরও অংশ নেবে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও অন্যান্য দেশ।

আরও পড়ুন: কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ যৌথ সামরিক মহড়ায় চীনের অংশগ্রহণ বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নয়।

গত মাসে মস্কো ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত 'ভস্টক' মহড়া করার পরিকল্পনা ঘোষণা করেছিল। এতে কিছু বিদেশি বাহিনীও অংশ নিতে পারে বলে জানিয়েছিল তারা।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে চলমান বার্ষিক সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে তারা মহড়ায় অংশ নেবে।

আরও পড়ুন: ক্রেন চালাচ্ছিলেন সহকারী

বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ায় অংশ নেওয়ার লক্ষ্য হচ্ছে— এতে অংশ নিতে যাওয়া দেশের বাহিনীগুলোর সঙ্গে বাস্তবিক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করা, কৌশলগত সহযোগিতার মাত্রা বৃদ্ধি এবং নানাবিধ নিরাপত্তা হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা বাড়ানো।

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চীন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে।

আরও পড়ুন: আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬

আগের বছরের এ মাসে রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া করেছিল উত্তর-মধ্য চীনে। সেখানে অংশ নিয়েছিল ১০ হাজারেরও বেশি সেনা। সেই সময় এ মহড়ার প্রশংসা করেছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা