আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬
আন্তর্জাতিক

আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।

আরও পড়ুন : ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া!

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।

এল টারফে দাবানল সবচেয়ে বেশি ছড়িয়েছে এবং এটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। প্রদেশটিতে ১৬টি দাবানলের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি।

আরও পড়ুন : কাবুলে বিস্ফোরণ, নিহত ২১

বিবিসি জানিয়েছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানল এখনও চলছে এবং বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার নিয়ে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এছাড়া দাবানলের কারণে উত্তর আফ্রিকার এই দেশটির বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন : শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী

প্রসঙ্গত, গত বছর দাবানলে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এছাড়া এ কারণে ২০২১ সালে সেখানকার ১ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা