আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকান কলম্বো সাইটে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুরভাবে আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় তাদের নেতাসহ শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে বেড়েছে শনাক্ত রোগী

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ জুলাই) ভোরে শ্রীলংকা সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর আক্রমন চালিয়ে রাজধানীতে রাষ্ট্রপতি সচিবালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সেনারা সংলগ্ন গোটাগোগামা প্রতিবাদস্থলে তাঁবু ধ্বংস করেছে, বেশ কয়েকজন প্রতিবাদী নেতাকে গ্রেফতার করে এবং প্রায় ১০০ জন বিক্ষোভকারীরকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী।

আরও পড়ুন: ফের বিয়ে করে ভাইরাল পূর্ণিমা

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসের সামনে থেকে বিক্ষোভকারীরা ক্যাম্প থেকে সরে যাওয়ার কয়েক ঘণ্টা পর সামরিক হামলা হয়। তবে শুক্রবার বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নিপুন চারকা জয়সেকারা নামে একজন তরুণ বিক্ষোভকারী বলেন, আনুমানিক মধ্যরাতের দিকে আমরা শুনলাম যে সেনাবাহিনীর একটি বিশাল দল গোটাগোগামার দিকে যাচ্ছে এবং হঠাৎ আমরা তাদের রাষ্ট্রপতি সচিবালয়ে ছুটে যেতে দেখলাম।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান কারাগারে

তিনি আরও বলেন, শীঘ্রই, তারা এলাকাটি ঘেরাও করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে আক্রমণ করে যেন আমরা গুণ্ডা।

প্রসঙ্গত, শ্রীলংকায় ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুরঅবস্থার মধ্যে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান। এর পর প্রথমে ভারপ্রাপ্ত এবং পরবর্তীতে নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন বিক্রমাসিংহে। তবে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হওয়ার পর বিষয়টিকে ভালোভাবে নেননি সাধারণ বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত

জানা গেছে, তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে জড়ো হচ্ছেন সাধারণ বিক্ষোভকারীরা। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের হুমকি দিয়েছেন তাদের কঠোর হস্তে দমন করবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা