আন্তর্জাতিক

গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া

সান নিউজ ডেস্ক: ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালু করেছে রাশিয়া। নর্ড স্ট্রিম ১ নামের বৃহত্তম পাইপলাইনের মাধ্যমে ১০ দিন পর পুনরায় গ্যাস সরবরাহ চালু হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য এতদিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল। বিবিসি, এপি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি পাচ্ছে ভারত

একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে জানান যে, ইউরোপে গ্যাসের সরবরাহ কম থাকবে। তা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফলে ধারণা করা হচ্ছিল যে, গ্যাস সরবরাহ হয়তো আগের মতো হবে না।

ফলে আগামী সাত মাস গ্যাস সরবরাহ ১৫ শতাংশ কমানোর আহ্বান জানায় ইউরোপীয় কমিশন। আগস্টের ১ তারিখ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত গ্যাসের ব্যবহার কমানোর প্রস্তাব দেওয়া হয়। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা থেকেই এই প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।

বাল্টিক সাগরের নিচ থেকে জার্মানি পর্যন্ত রয়েছে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন। গত ১১ জুলাই থেকে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধ-সংঘাতের ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে, জার্মান কর্মকর্তারা আশঙ্কা করছিলেন রাশিয়া হয়তো এই পাইপলাইন দিয়ে আর গ্যাস সরবরাহ নাও করতে পারে। রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান উৎস এটি।

আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া যাবে না

অপরদিকে গত বছর ইউরোপের দেশগুলোতে ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। ২০২০ সালে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে জার্মানিতে। কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশটি রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে এনেছে। তারা গ্যাসের জন্য রাশিয়ার ওপর থেকে পুরোপুরি নির্ভরশীলতা কমিয়ে আনতে চায়।

তবে নতুন করে গ্যাস সরবরাহ চালু হলেও ওই পাইপলাইনের পূর্ণ সক্ষমতার চেয়ে কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার প্রায় ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা