অতিথির ছোড়া গুলিতে কনের মৃত্যু
আন্তর্জাতিক

অতিথির ছোড়া গুলিতে কনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে অতিথির উল্লাসের সময় ছোড়া গুলিতে আচমকা বিদ্ধ হয়ে মারা গেছেন বিয়ের কনে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ইরানে। দেশটির আইনে বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য গুলি ছোড়ার প্রথা অবৈধ হলেও সেখানে তা মানা হয়নি।

আরও পড়ুন: আমাদের মধ্যে আর কোনো বিভক্তি নেই

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানায়। নিহত কনের নাম মাহভাশ লেঘাই (২৪)।

বিয়েতে আসা বর পক্ষের একজন অতিথি উৎসবের জানান দিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। সেই গুলি কনে মাহভাশের মাথার খুলি ভেদ করে বেরিয়ে আরও দু’জনের শরীরে আঘাত হানে। সাথে সাথে মাহভাশকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে অন্য দু’জন আহত অতিথি বেঁচে গেছেন।

দেশটির পুলিশের মুখপাত্র কর্নেল মেহেদি জোকার বলেছেন, ‘আমাদের কাছে ফিরুজাবাদ শহরের একটি বিয়ের হলে গুলি চালানোর জরুরি ফোন কল এসেছিল। পরে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়।’ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছোড়া ব্যক্তিকে শনাক্ত করে। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি বরের চাচাতো ভাই।

আরও পড়ুন: দেশে হু হু করে বাড়ছে করোনা

নিহত মাহভাশ লেঘাই সম্প্রতি মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি একজন সমাজকর্মী ছিলেন। মাদকাসক্তদের আসক্তি দূর করতে সহায়তা করতেন তিনি। মেয়ের ইচ্ছা অনুযায়ী, মাহভাশের বাবা-মা তার শরীরের বিভিন্ন অঙ্গ তিনজনকে দান করেছেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা