আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
আন্তর্জাতিক

শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

সান নিউজ ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপের কারণে আসাম ভারতের সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে।

আরও পড়ুন: ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

মঙ্গলবার (১৯ জুলাই) আসামের গুয়াহাটিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যদি (আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী) আলফা-র বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন তাহলে আজ আমরা এই শান্তিপূর্ণ রাজ্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারতাম না।’

তিনি আরও বলেছেন, রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার সময় আলফার বিরুদ্ধে প্রধানমন্ত্রী হাসিনার পদক্ষেপ আসামে শান্তি পুনরুদ্ধারে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি আসাম সফর করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার কারণেই আসাম তার অর্থনৈতিক উন্নয়নেও এগিয়েছে। তিনি বলেন, আসামসহ ভারতের জনগণ মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে।

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশের জনগণের সম্পর্ক রক্তে লেখা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচক্ষণ নেতৃত্বে এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।’

সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল আসাম রাজ্যে চার দিনের সফর শুরু করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী, ভারত-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর এবং ভারতে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ভারত সরকার এই সফরের আয়োজন করে।

আরও পড়ুন: কমলাপুরে রনির অবস্থান, কারণ জানতে চান হাইকোর্ট

২৫ সদস্যের এই প্রতিনিধি দলে সাংবাদিক ও যুব প্রতিনিধিদের পাশাপাশি আসাম সংলগ্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১৫ জন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ মুক্তিযোদ্ধা ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, বীর বিক্রম।

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আসামের জনগণসহ ভারতের জনগণের ভূমিকা ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন। শমসের মবিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা