সংগৃহীত ছবি
সারাদেশ

হাসিনাসহ ৫৮১ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি: নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজিজুল মিয়া নামের ১ ডাব বিক্রেতা হত্যার ঘটনায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। এই মামলায় দেমের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল, সাবেক পুলিশের আইজিপি ও নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরুসহ (বীর প্রতীক) আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৮১ নেতাকর্মীর নামে মামলা হয়।

আরও পড়ুন: কক্সবাজার-সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নরসিংদী জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট নাহিদ নিয়াজীর আদালতে এই মামলাটি করেন নিহতের বাবা আলমাছ মিয়া। এ মামলায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও (৪০০-৫০০) জনকে আসামি করা হয়।

নিহত ব্যক্তি, আজিজুল মিয়া নরসিংদী সদর উপজেলার বাদুয়াচর দড়িপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে।

এই মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীর জেলখানা মোড়ে নিহত আজিজুল অবস্থান করছিলেন। এ সময় ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবস্থানে মামলার আসামিরা ককটেল বিস্ফোরণ করেন। এরপর তাদেরকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন আসামিরা। এর পরে একাধিক গুলি নিহত আজিজুলের শরীরে বিদ্ধ হয়। তারপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুলাই) রাত ১টায় তিনি মারা যায়।

আরও পড়ুন: পাহাড়ধস ও বন্যায় পরিস্থিতির অবনতি

এই মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম জানান, নিহতের বাবা আলমাস তার ছেলে হত্যার ঘটনায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করেন এবং অজ্ঞাত নামা আরও (৪০০-৫০০) জনকে আসামি করা হয়। এরপর বিচারক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা