সংগৃহীত ছবি
সারাদেশ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের দুই পক্ষের সংঘর্ষে কবির ভূঁইয়া (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ৮/১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : সাজেকে আটকা ২৫০ পর্যটক

নিহত কবির ভূঁইয়া নগরকান্দা পৌরসভার ছাগলদী মহল্লার বাসিন্দা বশিরউদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি শহীদুল ইসলাম বাবুলের সমর্থক বলে জানা গেছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. জাহাঙ্গীর জানান, আমি দুপুরে অ্যাম্বুলেন্সে করে নগরকান্দা থেকে আহত অবস্থায় কবির ভূঁইয়াকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : ১০ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহিদুল ইসলাম বাবুলকে স্বাগত জানিয়ে নগরকান্দা উপজেলা সদরে তার সমর্থকদের বানানো দুইটি তোরণ ভেঙে ফেলে শামা ওবায়েদের সমর্থকরা। রাতেই শহীদুলের সমর্থক ও নগরকান্দা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর মাতুব্বরকে ধাওয়া দেন শামা ওবায়েদের সমর্থকরা। এ নিয়ে গতকাল রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বুধবার সকালে নগরকান্দা বেইলি সেতুর বাজারের পাশে শহীদুল ইসলামের সমর্থকরা ও জুঙ্গুরদী বাসস্ট্যান্ডের পাশে শামা ওবায়েদের লোকজন অবস্থান নেন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলামের ৮/১০ জন সমর্থক আহত হন। পরে শামা ওবায়েদের লোকজন শহীদুল ইসলাম বাবুলের সমর্থক নগরকান্দা বাজারের লঞ্চঘাটা এলাকায় অবস্থিত জাকির হোসেনের চালের ও গ্যাস সিলিন্ডারের দোকান ভাঙচুর করে লুট করে নিয়ে যায়।

বাজারের দোকানিরা বলেন, সকাল থেকে শামা ওবায়েদ ও বাবুলের লোকজন রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে নগরকান্দা বাজারে যেভাবে মহড়া দিচ্ছে গত ১৫ বছর ধরে নগরকান্দা বাজারে এমন সশস্ত্র মহড়া কেউ দেখেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা