সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড-বন্দরের মদনপুর অংশ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় সাড়ে ৮ কি.মি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীরা।

বুধবার (২১ আগস্ট) ভোর সকাল থেকে এই যানজট শুরু হয়।

আরও পড়ুন: সারাদেশে বৃষ্টির আভাস

এদিকে এই মহাসড়কের এ অংশে তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়তে দেখা যায় যাত্রীদের। মঙ্গলবার রাত থেকেই মুষলধারে বৃষ্টির কারণে এই ভোগান্তি আরও বেড়েছে। এ সময় বৃষ্টিতে ভিজেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপরদিকে অনেক যাত্রীকে পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে যেতে দেখা যায়।

এ সময় ১ বাসচালক জানান, প্রায় ১ ঘণ্টা যাবৎ তিনি শিমরাইল মোড়ে অবস্থান করছে। এতে বাসটি একটুও সামনে এগুচ্ছে না।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন জানান, বুধবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লাঙলবন্দ অংশে ১টি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে সেই কাভার্ডভ্যানটি সরিয়ে ফেলা হয়েছে। এখন আর যানজট থাকবে না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা