সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ইয়াবা, অস্ত্র ও গুলি জব্দ

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়া সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা,২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি।

বুধবার (২১ আগস্ট) ভোরের দিকে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপির সদস্যরা উখিয়া সীমান্তের পূর্ব ফারির বিল নামক স্থানে এই অভিযান চালিয়ে এ সকল বিছু জব্দ করেন।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উখিয়া সীমান্তের পালংখালী বিওপির সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় ফারিরবিল এলাকায় দেখা যায় মাদক কারবারিরা মিয়ানমার সীমান্ত-বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেঁটে প্রবেশ করছে।

এ সময় বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করেন। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে যায় মাদক কারবারিরা। এরপর তাদের সাথে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন: ধানমন্ডির আবাসিক ভবনে আগুন

এর পরে ঘটনাস্থল থেকে বিজিবির টহলদল ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা