ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

তিন সহকর্মীকে হত্যা করল পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন সহকর্মীরা। বিষয়টি মেনে নিতে পারেননি পুলিশ স্বামী। ক্ষোভে তিন সহকর্মীকে গুলি করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ওই পুলিশ সদস্য। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

সোমবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন প্রবীণ রায় নামে এই পুলিশ সদস্য। সিকিম রাজ্যের বাসিন্দা হলেও প্রবীণ বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: মিতব্যয়ী হওয়ার আহ্বান

স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানান, আত্মসমর্পণের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রবীণ দাবি করেছেন- তার স্ত্রীর সম্পর্কে অশালীন কথা বলেছিলেন সহকর্মীরা।

প্রবীণ রায়য়ের দাবি, তাকে মানসিক চাপ দিতেই এমনটা করছিলেন অন্য পুলিশ সদস্যরা। তখন মেজাজ খারাপ হয়ে তাদের গুলি করেছেন প্রবীণ। তবে কাজটা যে ঠিক হয়নি, তা সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছেন। সেই কারণে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: তেহরানে পুতিন-এরদোয়ান

ডেপুটি কমিশনার প্রণব তয়াল বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশের তিন কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাদের মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা