আন্তর্জাতিক

ইরানের পথে পুতিন-এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই দিন ইরানে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৯ জুলাই) ইরানে গিয়ে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের শস্য নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট পুতিন।

আরও পড়ুন: বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে পুতিনের আন্তর্জাতিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকোভ বলেন, ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে এরদোগানের সঙ্গে পুতিনের আলোচনা হবে। আমরা এ পথে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

ইউরি উসাকোভ এমন সময় পুতিন-এরদোগানের শস্য নিয়ে আলোচনার বিষয়টি জানালেন, যখন শোনা যাচ্ছে, এ সপ্তাহের শেষে কৃষ্ণ সাগর দিয়ে শস্য বের করে নিতে ইউক্রেন, তুরস্ক, রাশিয়া এবং জাতিসংঘ একটি চুক্তি করবে।

আরও পড়ুন: সিইসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন। তাছাড়া তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক বৈঠকও হবে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থাকায় এ বিষয়টিই এ তিন নেতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা