ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক

ভারতে পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন চলছে

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৮ জুলাই) ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশটিতে রাষ্ট্রপ্রধান সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচিত নয়।

আরও পড়ুন : এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ

দেশটির সংসদ সদস্য ও বিধায়ক মিলিয়ে মোট ৪ হাজার ৫০০ জনের অধিক আইনপ্রণেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।

ভারতের রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে সকল বিধায়ক ও নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মূল্য ভিন্ন ভিন্ন হয়

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস, তৃণমূল, বামসহ বিরোধী দলের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

আরও পড়ুন : সিইসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক

বাংলাদেশের মতো ভারতীয় রাষ্ট্রপতি আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান যিনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন না।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোট গণনা হবে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২৫ জুলাই (সোমবার) দেশটির পঞ্চদশ রাষ্ট্রপতি শপথ নেবেন। আগামী ২৪ জুলাই (রোববার) রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা