এবার সিঙ্গাপুরেও প্রতিবাদ
আন্তর্জাতিক

এবার সিঙ্গাপুরেও প্রতিবাদ

সান নিউজ ডেস্ক : শনিবার (১৬ জুলাই) শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দেশে প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সিঙ্গাপুরের হং লিম পার্কের স্পিকার্স কর্নারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্পিকারস কর্নার সিঙ্গাপুরের একমাত্র জায়গা যেখানে অনুমতি ছাড়াই আইনগতভাবে প্রতিবাদ করা যায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রেরও ভুল আছে

২০২০ সালের সাধারণ নির্বাচনে অংশ নেওয়া পিপলস ভয়েসের (পিভি) সাবেক প্রার্থী প্রবু রামচন্দ্রন বলেন, খুব কম জনই এ বিষয়ে কথা বলছে। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম যে গোতাবায়া রাজাপাকসেকে এখানে রেখে আমরা বাকি বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে বার্তা পাঠাচ্ছি সে সম্পর্কে কাউকে এই বিষয়ে কথা বলা উচিত’।

শ্রীলঙ্কার পাশাপাশি মালদ্বীপসহ আরও কয়েকটি দেশে রাজাপাকসের বিরুদ্ধে লঙ্কানদের বিক্ষোভ করতে দেখা গেছে।

তিনি বৃহস্পতিবার (১৪ জুলাই) সিঙ্গাপুরে পৌঁছানোর কিছুক্ষণ পরে, পুলিশ আইনভঙ্গের পরিণতি সম্পর্কে যে কোনো বিক্ষোভকারীকে সতর্ক করে দিয়েছে। দেশটির পুলিশ জানায়, কেউ বেআইনি জনসভায় অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পর্যবেক্ষকরা বলছেন, রাজাপাকসে সিঙ্গাপুরে প্রবেশের সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন এবং ব্যক্তিগত সফরের জন্য তাকে ভিসা প্রদান করা হয়েছে।

স্ট্রেইটস টাইমস সিঙ্গাপুরে প্রায় ২০ জন শ্রীলঙ্কার নাগরিক ও সিঙ্গাপুরবাসী বা দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সিঙ্গাপুর সরকারের এমন সিদ্ধান্তের জন্য তাদের মতামত জানতে চাইলে কেউ মন্তব্য করতে চাননি।

দক্ষিণ এশীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের একজন আইনজীবী, যিনি নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেছেন গোতাবায়া রাজাপাকসেকে দেশটিতে যাওয়ার অনুমতি দেওয়ায় সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্তে তিনি ‘মর্মাহত’ হয়েছেন। তিনি আরও বলেন যে কোনো শ্রীলঙ্কান, সে তামিল হোক বা না হোক, গোতাবায়া সিঙ্গাপুরে আমাদের আশপাশে রয়েছেন এটি জেনে কষ্ট পাবেন।

আরও পড়ুন: সেই কলেজছাত্র গ্রেফতার

সিঙ্গাপুর গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় দেওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন লঙ্কানরা।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে তিনি দেশ ত্যাগ করেন। ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান রাত ৩টার দিকে। এরপর সেখান থেকে সিঙ্গাপুর চলে যান। মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইনসের একটি প্লেনে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। সঙ্গে রয়েছেন স্ত্রী ও দুই দেহরক্ষী।

সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, একটি ব্যক্তিগত ভিসায় তাকে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। তবে গোতাবায়া সিঙ্গাপুরেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। যদিও তার পরবর্তী গন্তব্য সৌদি আরব বলে শোনা যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা