আন্তর্জাতিক

বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

সান নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৮৬ হাজার ৮৩৬ জনে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ছয় লাখ ৪২ হাজার ৭৪৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ৫৪০ জন। ওই সময়ে করোনা রোগী শনাক্ত হয় সাত লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। ফলে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু কমেছে ৬২৪ জন। একই সময়ে শনাক্ত কমেছে এক লাখ ৩০ হাজার ৮১৬ জন।

রোববার (১৭ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ২৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ লাখ ৮৬ হাজার ৮৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে। তবে দৈনিক সংক্রমণের তালিকায় ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।

আরও পড়ুন: উইন্ডিজকে বাংলাওয়াশ করলো টাইগাররা

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০৮ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৩৫৩ জনের। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হলেন তিন কোটি ৩২ লাখ ৯০ হাজার ৩৬৬ জন।

এরপর দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে, ইতালি, মেক্সিকো, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে এ সময়ে এক লাখ ২৪ হাজার ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট তিন কোটি ২৯ লাখ ৪২ হাজার ৯১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৫৭৬ জন।

তবে মোট মৃত্যু ও সংক্রমণের দিক দিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৪৮ হাজার ৮২২ জন করোনায় মারা গেছেন। এছাড়াও মোট নয় কোটি ১২ লাখ ৫০ হাজার ৩৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৪ জন। এ সময়ে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ হাজার ৩ জন।

মোট সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ভারতে এ পর্যন্ত চার কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৯১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৫ হাজার ৬৬০ জন।

আরও পড়ুন: অভিমানে গৃহবধূর আত্মহত্যা

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৩০ জনে। একই সময়ে নতুন করে এক হাজার ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৫৪০ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা