গ্রিসে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৮
আন্তর্জাতিক

গ্রিসে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইউরোপের দেশ গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : এসএসসি সেপ্টেম্বরে, এইচএসসি নভেম্বরে

গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি।

শনিবার (১৬ জুলাই) এটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। সে সময় বিমানটিতে ৮ জন আরোহী ছিলেন।

আরও পড়ুন : আমরা হলাম রেফারি

এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে জানান, বিকট শব্দ শোনার পর তিনি বাইরে গিয়ে দেখেন প্লেনটির ইঞ্জিনে আগুন ধরে গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে ৭টি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।

আরও পড়ুন : বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখার আছে

বার্তাসংস্থা রয়টার্স ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘আমরা কার্গোটিকে বিপজ্জনক বলে বিবেচনা করছি’।

গ্রিসের বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটও ঘটনা তদন্ত করছে বলে জানা গেছে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা