সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লিথুয়ানিয়ায় প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি বাড়িতে ডিএইচএলের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২৫ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের উপকণ্ঠে ডিএইচএলের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি অবতরণের সময় একটি বাড়িতে আঘাত হানলে এটিতে আগুন ধরে বিধ্বস্ত হয় এবং এই ঘটনায় ১ জন ক্রু সদস্য নিহত হন।

তবে পাইলটসহ ফ্লাইটে থাকা আরও ৩ জন এই দুর্ঘটনায় বেঁচে গেছেন এবং এর পাশাপাশি বাড়িটিতে থাকা ১২ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জার্মানির লেইপজিগ থেকে উড্ডয়ন করা এই বিমানটি লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে কয়েক কি.মি দূরে বিধ্বস্ত হয়।

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান রেনাটাস পোজেলা সাংবাদিকদের জানান, একটি আবাসিক বাড়িতে আঘাত করার আগে বিমানটি কয়েকশ মিটার মাটিতে পিছলে গিয়েছিলো।

আরও পড়ুন: গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

দেশের জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ভিলমান্তাস ভিটকাউসকাস জানান, বেঁচে থাকার কোনও লক্ষণ ছাড়াই ১ জন ক্রু সদস্যকে পাওয়া গেছে। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার কারণ এবং পরিস্থিতি ও কারণগুলো তদন্ত করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর কমপক্ষে ২ জন ক্রু সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আরোহী ৪ জনেরই খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও মাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় রাজধানীর দক্ষিণে জিরনিউ স্ট্রিটের কাছে ঘটনাটি ঘটেছে বলে বিমানবন্দরের ১ জন মুখপাত্র নিশ্চিত করেছেন। বিমানবন্দরের মুখপাত্র বলেন, শহরের বিশেষ পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং উদ্ধার প্রচেষ্টার পাশাপাশি ভিলনিয়াস বিমানবন্দর ফায়ার সার্ভিসের ক্রুদের নেতৃত্ব দিচ্ছে তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা