তুরস্কের হামলায় ৮ পর্যটক নিহত
আন্তর্জাতিক

তুরস্কের হামলায় ৮ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইরাকে তুরস্কের বিমান হামলায় ৮ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ২৬ হাজার পরিবার

বুধবার (২০ জুলাই) স্থানীয় কর্মকর্তা ও সেনাবাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

আধা-স্বায়ত্তশাসিত কুর্দিশ অঞ্চলের জাখো জেলার মেয়র মুশির মুহাম্মদ বলেন, কুর্দিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের জাখো জেলার বারাখের অবকাশ যাপনের রিসোর্ট এলাকায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হতাহতদের সবাই ইরাকের নাগরিক।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

জাখোর স্বাস্থ্য কর্মকর্তা আমির আলী বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু।

গ্রীষ্ম যখন চূড়ান্ত রূপ নেয়, তখন ইরাকের দিক্ষণাঞ্চল থেকে পর্যটকেরা কুর্দিশ অঞ্চলে অবকাশ যাপনে যান। কারণ সেখানকার আবহাওয়া অপেক্ষাকৃত শীতল থাকে। গরমের উত্তাপ থেকে বাঁচতে লোকজন কুর্দিস্থানে পাড়ি জমান।

আরও পড়ুন: পুলিশের সব স্থাপনায় বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি বলেন, আরেকবার ইরাকের নাগরিকদের জীবন, নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তুরস্কের সামরিক বাহিনী। এই হামলা বলে দিচ্ছে যে ইরাকের ভূখণ্ডে সামরিক অনুপ্রবেশ ও সাধারণ নাগরিকদের জীবনের জন্য ঝুঁকি তৈরি না করতে ইরাকের অব্যাহত অনুরোধকে গুরুত্ব দিচ্ছে না তুরস্ক।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা