ফাইল ফটো
আন্তর্জাতিক

গাজায় জ্বালানি পাঠাচ্ছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৩১৩৭

রোববার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজার বাসিন্দাদের জন্য তার দেশ এক কোটি লিটার জ্বালানি পাঠাবে। গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।

উল্লেখ্য, গাজায় ৬ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

আরও পড়ুন: ত্রাণকর্মীদের হত্যার তদন্ত চায় জাতিসংঘ

গত বছরের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে ১২০০ জনের বেশি মানুষকে হত্যা করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একই দিন আরও ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় গোষ্ঠীটি।

সে দিনই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ১৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ৭৫ হাজার ৮৮৬ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা