সংগৃহীত
আন্তর্জাতিক

সোমবার চাঁদ দেখার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকদের অগামী সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব।

আরও পড়ুন : বর্জন ইস্যু সম্পর্ক নষ্ট করতে পারবে না

শনিবার (৬ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট এ আহ্বান জানায়।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরের দিন মঙ্গলবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ৩০ দিনের হবে ও বুধবার ঈদ পালিত হবে।

আরও পড়ুন : ৪.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক

রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়। আর মাসগুলো নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর।

প্রসঙ্গত, গত বছর সৌদিতে রমজান ২৯ দিনের হয়েছিল। সেবার ১১ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। যদিও বিশ্বের অন্য দেশে মাসটি ৩০ দিনের হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা