ছবি: সংগৃহীত
জাতীয়

চাঁদ দেখা যায়নি, দেশে ঈদ ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামী ১১ এপ্রিল উদযাপিত হবে।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষা পর মিলছে গাড়ি, ভাড়া দ্বিগুণ

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

আরও পড়ুন: মেট্রোর পিলারে বাসের ধাক্কা, আহত ১০

বুধবার (১০ এপ্রিল) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। পরদিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষা। ইতিমধ্যে রাজধানীসহ সারাদেশে ঈদের জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে।

এদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

সৌদি আরবের সাথে মিল রেখে এ দিন চাঁদপুর, চট্টগ্রাম, শরিয়তপুর, লক্ষ্মীপুর, বরগুনাসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন করা হবে।

প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ।

আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

এবার রাজধানীতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ঈদের ছুটি, শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি ও রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি ‍মিলে টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা