সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে গরমে স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে তীব্র গরমে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তারা আশা করছেন, আগামী ৭ দিন অধিকাংশ স্কুলে ক্লাস কার্যক্রম স্থগিত থাকবে। আপাতত ক্লাস চলবে অনলাইনে।

আরও পড়ুন : ত্রাণকর্মীদের হত্যার তদন্ত চায় জাতিসংঘ

ফিলিপাইনে মোট স্কুলের সংখ্যা ৪৭ হাজারের বেশি। অধিকাংশ স্কুলের ক্লাসরুমে এসি নেই। ফলে এপ্রিলের প্রচণ্ড গরমে ক্লাস করতে বসে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের ওই নোটিশে বলা হয়, অসহনীয় গরম-তাপপ্রবাহ এড়াতে স্কুলগুলো তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখতে পারবে। স্কুলগুলোর কর্তৃপক্ষকে সেই এখতিয়ার দেওয়া হলো।

স্কুল কর্তৃপক্ষ বলেছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার আগপর্যন্ত আপাতত অনলাইনে ক্লাস কার্যক্রম চলবে। বন্ধ হওয়া স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে। এই গরমে দেশটির ৩৬ লাখ স্কুলশিক্ষার্থী আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন : সোমবার চাঁদ দেখার আহ্বান সৌদির

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ অধিকাংশ প্রদেশের তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ম্যানিলার একটি স্কুলের শিক্ষক মায়েতি পাওলিনো বলেন, শিক্ষার্থীদের অবস্থা দেখে আমার খারাপ লাগে। ক্লাস করাতে দিয়ে দেখি প্রায় সবাই গরমের ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা