ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব গ্রহণের দেড় বছরের মাথায় পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

আরও পড়ুন: গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এর আগে গত ১৫ জুলাই আস্থা ভোটে জেতার পরেও পদত্যাগের ঘোষণা দেন তিনি। কিন্তু সে সময় তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাননি প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া যাবে না

তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন নেতা। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাগ্রহণ করেছিলেন তিনি।

এক সপ্তাহ আগে দ্রাঘি যে অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করেছিলেন তা নিয়ে একটি শরিক দল আপত্তি জানায়। এ থেকে রাজনৈতিক সংকটের আশঙ্কা জানায় তারা। শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের মূল আপত্তি ছিল দ্রাঘির ২ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ নিয়ে। তাদের দাবি, এর কারণে বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে।

আরও পড়ুন: মেসির গোলে কষ্টার্জিত জয়

বুধবার দ্রাঘি যখন পুনরায় ওই চুক্তি প্রস্তাব করেন তখন জোটের সমর্থন পাননি তিনি। এরপরেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা