আন্তর্জাতিক

বদলে গেল তুরস্কের নাম

আন্তর্জাতিক ডেস্ক: বদলে গেল তুরস্কের নাম। নতুন রাখা হলো তুর্কিয়ে। তবে দেশটির প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

জানা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর দেশটির নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুর্কিয়ে হলো তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের সেরা উপস্থাপনা ও অভিব্যক্তি প্রকাশের প্রতীক।

পরিবর্তনের জন্য জাতিসংঘের কাছে অনুরোধ জানায় আঙ্কারা। সেটিতে সম্মতি জানায় জাতিসংঘ। জাতিসংঘ জানায়, দেশটির কর্তৃপক্ষের অনুরোধের পর এ সপ্তাহে নাম পরিবর্তনে সম্মতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের ২০ শতাংশ রাশিয়ার দখলে

অবশ্য এর আগেই তুরস্কের বেশিরভাগ মানুষ দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। এছাড়া ইংরেজিত তুর্কি নামটি দেশে–বিদেশে কয়েক বছর ধরে ব্যবহার হচ্ছে। গতবছর নাম বদলের প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নাম পরিবর্তন করে ফেলে।

যদিও সরকারি কর্মকর্তারা এটিকে সমর্থন করেন, তবে অনেকেই বলছেন যে এটি একটি অকার্যকর বিভ্রান্তি কারণ অর্থনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট আগামী বছর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোনো দেশের নাম পরিবর্তন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয়।

আরও পড়ুন: নিজেকেই বিয়ে করছেন তরুণী

প্রসঙ্গত, ২০২০ সালে নেদারল্যান্ডস হল্যান্ডকে বাদ দিয়েছে। তার আগে, গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে ম্যাসেডোনিয়া তার নাম পরিবর্তন করে উত্তর মেসিডোনিয়া রাখে এবং সোয়াজিল্যান্ড ২০১৮ সালে এস্বাতিনি হয়ে যায়। ইতিহাসের আরও পিছনে গেলে জানা যায়, ইরানকে পারস্য বলা হতো। এক সময়কার সিয়াম এখন থাইল্যান্ড ও রোডেশিয়াকে জিম্বাবুয়ে বলা হতো।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা