দেশে গৃহযুদ্ধে শুরু হতে পারে
আন্তর্জাতিক

দেশে গৃহযুদ্ধে শুরু হতে পারে

সান নিউজ ডেস্ক:সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে, নতুন নির্বাচন ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। বুধবার (২ জুন) পাকিস্তান বোল নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন, আমরা দেখবো যে তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না। তা না হলে এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন :

ইমরান খান আরও বলেন, জাতীয় পরিষদে ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এর অর্থ হচ্ছে, তার সরকারকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র স্বীকার করে নেওয়া।তিনি বলেন, আজাদি মার্চে অংশ নেওয়া বিক্ষোভকারীদের সুরক্ষা দেওয়ার জন্য তার দলের আবেদনের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। পরবর্তী সমাবেশ কবে অনুষ্ঠিত হবে সে ঘোষণাও সামনে আসছে বলে জানান তিনি। এই পিটিআই প্রধান স্বীকার করেছেন যে, তিনি প্রধানমন্ত্রী হিসাবে পুরোপুরি ক্ষমতা উপভোগ করতে পারেননি। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, দেশের ক্ষমতার প্রকৃত কেন্দ্র অন্য কোথাও রয়েছে এবং সবাই জানে যে এটা কোথায়।

ইমরান খান বলেন, পাকিস্তান যদি পরমাণু প্রতিরোধ ক্ষমতা হারায় তবে দেশ তিন টুকরো হয়ে যাবে। এখনই যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না যায় তবে দেশ আত্মহত্যার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলেও সতর্ক করেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা