ইউক্রেন প্রতিদিন প্রায় ১০০ সৈন্য হারাচ্ছে
আন্তর্জাতিক

ইউক্রেন প্রতিদিন প্রায় ১০০ সৈন্য হারাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের পূর্বাঞ্চলে চলমান রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেন প্রতিদিন একশত সামরিক সদস্য হারাচ্ছে বলে জানিয়েছেন যুদ্ধে বিপর্যস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : কমছে ভোজ্য তালের দাম

বুধবার ( ১ জুন ) মার্কিন নিউজগ্রুপ ‘নিউজম্যাক্সকে’ প্রেসিডেন্ট জেলেনস্কি এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন।

দোভাষীর মাধ্যমে নিউজম্যাক্সকে ৪৪ বছর বয়স্ক জেলেনস্কি বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রতিদিন ৬০ থেকে ১০০ জন সৈন্য হারাচ্ছি। প্রায় ৫০০ জন আহত হচ্ছে।’

আরও পড়ুন : ইমরানের বিরুদ্ধে জাপানি মায়ের আবেদন খারিজ

পূর্বের লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় রাশিয়ান শক্তিশালী বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করার সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাপক গোলা বর্ষণ এবং বিমান হামলার পাশাপাশি দীর্ঘ অবেরোধের পর রাশিয়ান বাহিনী সেভেরোডোনেটস্ক শহরের নিয়ন্ত্রণের কাছাকাছি রয়েছে।

আরও পড়ুন : ঢাকা-কুয়ালালামপুর বৈঠক বৃহস্পতিবার

জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলে আমরা আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রেখেছি। যুদ্ধক্ষেত্র থেকে ইঙ্গিত পাওয়া যায় যে রাশিয়ানরাও সেখানে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।

প্রসঙ্গত, অনুমিত হিসাবে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়ানরা এ পর্যন্ত ৩০ হাজারের বেশি সৈন্য হারিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা