আন্তর্জাতিক

১২৯ ঘণ্টা পর পাঁচজন জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উদ্ধারকারীরা ভূমিকম্পের ১২৯ ঘণ্টা পর পাঁচ সদস্যের একটি পরিবারকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ধসে পড়া বাড়ির ভেতরে তারা ১২৯ ঘণ্টা আটকা ছিল।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় বাতাসে লাশের গন্ধ

স্থানীয় সংবাদমাধ্যম হ্যাবারতুর্ক জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসাবশেষের ঢিবি থেকে মা ও মেয়ে হাভা এবং ফাতমাগুল আসলানকে বের করে আনে। দলগুলো পরে শিশুদের বাবা হাসান আসলানের কাছে পৌঁছান। কিন্তু হাসান দাবি করেন, তার অন্য মেয়ে জেইনেপ এবং ছেলে সালটিক বুগরাকে আগে বাঁচাতে হবে। তারপর তিনি বের হয়ে আসবেন। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা জেইনেপ, সালটিক ও তাদের বাবাকে বের করে আনে উদ্ধারকারীরা।

এসময় উদ্ধারকারীরা উল্লাস করে এবং ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেয়। আশা ফুরিয়ে গেলেও শনিবার (১১ ফেব্রুয়ারি) ১২৯ ঘণ্টা পর অন্তত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও তীব্র শীতের মধ্যে উদ্ধার কাজে ব্যাপক সমস্যা হচ্ছে।

১২৯ ঘন্টা পরে নাটকীয় উদ্ধারের ফলে হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে শনিবার উদ্ধার হওয়া লোকের সংখ্যা কমপক্ষে নয়জনে পৌঁছেছে।

আরও পড়ুন: ভবন নির্মাতাদের বিরুদ্ধে তদন্ত শুরু

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বিরামহীনভাবে চলছে উদ্ধার অভিযান। মূলত আটকা পড়াদের জীবিত উদ্ধারে তৎপড়তা জোরালো করা হয়েছে। তবে ঘটনার পর এরই মধ্যে পাঁচদিন পাড় হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা