আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় বাতাসে লাশের গন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর পাঁচ দিন পেরিয়ে গেছে। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বিরামহীনভাবে চলছে উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। মৃতের সংখ্যা ইতিমধ্যে ২৪ হাজার ছাড়িয়ে গেছে। কিন্তু যত সময় যাচ্ছে ততই জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ভবন নির্মাতাদের বিরুদ্ধে তদন্ত শুরু

মূলত আটকা পড়াদের জীবিত উদ্ধারে তৎপড়তা জোরালো করা হয়েছে। তবে ঘটনার পর এরই মধ্যে পাঁচদিন পাড় হয়েছে। এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, তা হবে ‘অলৌকিক’ ঘটনা। তুরস্কের কাহরামানমারস থেকে আল-জাজিরার সাংবাদিক রেসুল সেরদার এ তথ্য জনিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা চারপাশে মৃতদেহের গন্ধ পাচ্ছি। আমরা বেশ কিছু মৃতদেহ উদ্ধার করতে দেখেছি এবং অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে। এখানে উদ্ধারকারীরা জানে যে তাদের এখন সময় ফুরিয়ে যাচ্ছে।’

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৬৫ তে পৌঁছেছে। দক্ষিণ তুরস্কের ভূমিকম্প অঞ্চল থেকে প্রায় ৯৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এক লাখ ৬৬ হাজারেরও বেশি কর্মী উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টায় জড়িত।

এদিকে, সিরিয়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের পর দুই দেশে অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাদ্যের প্রয়োজন। ভূমিকম্পের কারণে শুধুমাত্র সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন: জেরুজালেমে ২ ইসরাইলি নিহত

এদিকে ভূমিকম্পের পাঁচদিন পর তুরস্কে ধ্বসংস্তূপ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে ওই দুই নারী ১২২ ঘণ্টা আটকা ছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা