ইলহানের কাশ্মীর সফরে ভারতের নিন্দা
আন্তর্জাতিক

ইলহানের কাশ্মীর সফরে ভারতের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাকিস্তানে এসে মার্কিন নারী আইনপ্রণেতা ইলহান ওমর আজাদ কাশ্মীর সফর করায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

বুধবার (২০ এপ্রিল) চার দিনের ব্যক্তিগত সফরে ইলহান ইসলামাবাদ পৌঁছান এবং বৃহস্পতিবার (২১ এপ্রিল) পাকনিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর অঞ্চল সফর করেন।

সেখানে তিনি আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরীসহ অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন : নিকারাগুয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ২০ এপ্রিল থেকে পাকিস্তান সফর করছেন। চার দিনের এ সফরে তিনি ইতোমধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার উত্তরসূরি শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পাকিস্তানে গত সপ্তাহে নতুন সরকার দায়িত্ব নেয়। তার পর এই প্রথম কোনো মার্কিন আইনপ্রণেতা দেশটি সফর করছেন।

এ সফরে ইমরানের সঙ্গে ইলহানের বৈঠক নিয়ে পাকিস্তানে নতুন বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন : ‘প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব’

কারণ পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান দাবি করে আসছেন, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল।

ইলহানের পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এলাকা সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, এটা নিন্দনীয়।

আরও পড়ুন : তাসফিয়া হত্যায় রিমনের স্বীকারোক্তি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এমন একজন রাজনীতিবিদ যদি তার দেশে বসে তার সংকীর্ণ রাজনীতির চর্চা করতে চান, তা হলে সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে।

কিন্তু এ চর্চার অনুসরণে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে তা আমাদের বিষয় হয়ে ওঠে। বিষয়টি নিন্দনীয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা