আন্তর্জাতিক

ইমরানের প্রশংসায় ইলহান ওমর

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব থেকে ইসলামভীতি দূর করতে ইলহান ওমরের সাহসী ভূমিকার প্রশংসা করেন ইমরান খান। এ সময় ইলহানও ইমরান খানের প্রশংসা করেন জাতিসংঘে ইসলামোফোবিয়া দূর করতে রেজ্যুলেশন আনার জন্য।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

৩৭ বছর বয়সি ইলহান ওমর ডেমোক্র্যাট দলের হয়ে কংগ্রেসে মিনিসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছেন। ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত দুই মুসলিম নারীর একজন তিনি।চার দিনের সফরে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী এমপি ইলহান আবদুল্লাহ ওমর।

বুধবার ভোরে ইসলামাবাদে পৌঁছান তিনি। সেখানে মার্কিন ডিজি মোহাম্মদ মুদাসির টিপু ইলহানকে স্বাগত জানান। পাকিস্তানে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশটিতে সফর করছেন মার্কিন কংগ্রেস ওমেন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

ইলহান পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে বৈঠকের পাশাপাশি সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেন। সফরের প্রথম দিন বুধবার তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের সঙ্গে দেখা করেন। এদিনই তিনি ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও দেখা করেছেন।

এ সময় তারা কাশ্মীর ছাড়াও ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করেন। নতুন সরকার গঠনের পর ইলহান ওমরই প্রথম কোনো মার্কিন নেতা যিনি পাকিস্তান সফরে এলেন। মার্কিন এই এমপি বৃহস্পতিবার আজাদ কাশ্মীর পরিদর্শনে যান। সেখানে তিনি পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরীসহ অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

আরও পড়ুন: তাসফিয়া হত্যায় রিমনের স্বীকারোক্তি

সোমালিয়া বংশোদ্ভূত সাবেক এই শরণার্থী মার্কিন পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ ও মুসলিম নারী। সাধারণ নির্বাচনে তিনি ৭৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর এটি ছিল মিনিসোটার ইতিহাসে কোনো নারী প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। জয়লাভের পরে তিনি তার দাদার একটি কুরআন শরিফের অনুলিপিতে হাত রেখে শপথগ্রহণ করেছিলেন। ইলহান ওমর ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের পক্ষে, প্রায়ই তাদের সমর্থনে টুইট করে থাকেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা