ইউক্রেনে রুশ হামলায় ৫ হাজার ২৬৪ বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনে ২ হাজারের বেশি বেসামরিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় ৫ হাজার ২৬৪ বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর: আল-জাজিরা।

হতাহতদের মধ্যে ২ হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত ও ২ হাজার ৯১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুরাও রয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) সব শেষ এসব তথ্য জানায়।

সংস্থাটি জানায়, অধিকাংশ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে। এসবের মধ্যে আছে ভারি কামান ও একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

এদিকে, ইউক্রেনের ডনবাসের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলের পূর্ণ দখল নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা