ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে শপথ নিচ্ছেন ১২ মন্ত্রী

সান নিউজ ডেস্ক: রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন হচ্ছে পাকিস্তানে। শপথ নেওয়ার এক সপ্তাহ পর সোমবার (১৮ এপ্রিল) নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে যাচ্ছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুন : কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব

দেশ পরিচালনার জন্য শাহবাজ শরিফকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি প্রথম দফায় জোটের শরিকদের মন্ত্রিসভায় পদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় ধাপে অংশ নেবেন পিপিপির নেতারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার অথবা মঙ্গলবার শপথ নিতে পারেন পাকিস্তানের নতুন সরকারের ১০ থেকে ১২ জন মন্ত্রী। জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন : টিভি ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংলাপে ইসি

মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে আলোচনা করার জন্য গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে শাহবাজের সঙ্গে বৈঠক করেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি।

এর আগে আসিফ আলি জারদারি সাংবাদিকদের বলেন, পিপিপি মন্ত্রিসভায় যোগ দেবে না কারণ তিনি চেয়েছিলেন জোট শরিকদের আগে স্থান দেওয়া হোক। পরে পিপিপির এই নেতা ব্যাখ্যা করে বলেন, তার মানে এই নয় যে তার দল মন্ত্রিসভায় যোগ দেবে না।

পিপিপির সূত্রের তরফে জানা গেছে, সরকারের রাজনৈতিক দলের গঠনতন্ত্র অনুসারে কেবিনেটের ১১টি আসন পেতে পারে পিপিপির সদস্যরা এবং পিএমএল-এন পেতে পারে ১৪টি। তবে এর মধ্যে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী, প্রতিরক্ষা, জ্বালানি, পানি, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম বিভাগের দায়িত্ব পেতে পারে পিএমএল-এন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকারের বিষয়গুলোর দায়িত্ব পেতে পারে পিপিপি।

আরও পড়ুন : মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

যদি বিলাওয়াল ভুট্টো কেবিনেটে যোগ দেন তাহলে হয়ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে। মতুর্জা জাভেদ আব্বাসি জাতীয় অধিবেশনের ডেপুটি স্পিকার হতে পারেন। এ ছাড়া পিপিপির মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব পেতে পারেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

আরও পড়ুন : মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা