আন্তর্জাতিক

মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাঞ্জাবের পার্লামেন্টে যা ঘটেছে তা নিন্দনীয় এবং গণতন্ত্রের সমস্ত নিয়ম ও সংবিধানের বিধানের পরিপন্থী। ওই নির্বাচন পরিচালনা করার জন্য চেয়ারে কেউ ছিল না, যা সব নিয়মের লঙ্ঘন। মাফিয়াদের করা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার হুমকি

রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে পাঞ্জাব পার্লামেন্টে ঘটে যাওয়া সহিংসতা এবং হট্টগোলের নিন্দা জানান তিনি।

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র এবং সংবিধানের নির্ধারিত নিয়মের পরিপন্থী। এর আগে শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে পার্লামেন্টে হট্টগোল ও লোটা ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এর আগে শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনকে কেন্দ্র করে পিটিআই আইনপ্রণেতারা ক্ষুব্ধ হয় এবং দলত্যাগী ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে লোটা ছুড়ে। এতে ডেপুটি স্পিকার পার্লামেন্ট ছেড়ে চলে যান। পরে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ৬১ জেলা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

৩৯৭ সদস্যের পার্লামেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজের প্রয়োজন ছিল ১৮৬ ভোট। তিনি ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এই নির্বাচনে শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পারভেজ এলাহি। পিএমএল-কিউর এলাহির পেছনে সমর্থন ছিল পিটিআই-এর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা