মানবাধিকারকর্মী বিলকিস ইদি (৭৪) আর নেই
আন্তর্জাতিক

চলে গেলেন মানবাধিকারকর্মী বিলকিস ইদি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রখ্যাত মানবাতাবাদী ও দানবীর আব্দুল সাত্তার ইদির স্ত্রী বিখ্যাত মানবাধিকারকর্মী বিলকিস বানু ইদি (৭৪) শুক্রবার করাচি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : ভ্রমণ ভিসায় বিমানবন্দরে হয়রানি নয়

বিলকিস বানু ইদির ছেলে ফয়সাল ইদি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দি নিউজ ইন্টারন্যাশনাল ও ডন।

শনিবার ( ১৬ এপ্রিল) বাদ জোহর করাচি শহরের মোহাম্মদ আলী জিন্নাহ সড়কস্থ নিউ মেমন মসজিদে তার জানাজা হয়। এসপ্তাহের শুরুতে বিলকিস বানুর রক্তচাপ কমে যাওয়ায় তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

ইদি ফাউন্ডেশনের এক মুখপাত্র এ বিষয়ে পাকিস্তানি গণমাধ্যম ডনকে বলেন, বিলকিস বানু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। তার হৃদরোগ ছিল এবং তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন : ঈদযাত্রায় ভোগান্তিতে পড়বে নগরবাসী

বিলকিস বানু ইদি ছিলেন একজন পেশাদার নার্স এবং তিনি বিলকিস ইদি ফাউন্ডেশনের প্রধান ছিলেন। তিনি ছয় দশক ধরে মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তার চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে হাজারো এতিম ও ছিন্নমূল শিশুকে আশ্রয় দেয়া হয়।

এসব শিশুদের আশ্রয়ের জন্য সমগ্র পাকিস্তানজুড়ে অনেক বাড়ি ও সেন্টার চালু করেছিল ইদি ফাউন্ডেশন।

আরও পড়ুন : টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে

বিলকিস বানু ইদিকে পাকিস্তানের মা বলা হতো। সারা জীবন ধরে মানবতার সেবায় নিয়োজিত থাকার স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন দেশী ও বিদেশী পুরষ্কারে ভূষিত হয়েছেন। যেমন : হিলাল-ই-ইমতিয়াজ, লেনিন শান্তি পুরস্কার ও মাদার তেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস (২০১৫)।

আরও পড়ুন : বিজয়কে সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার

এছাড়া ১৯৮৬ সালে জনসেবার কারণে তিনি র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পান। অবশ্য এ পুরস্কারটি তিনি তার স্বামী আব্দুল সাত্তার ইদির সাথে যৌথভাবে পেয়েছিলেন। গত বছর তাকে ‘পার্সন অব দ্যা ডিকেড’ বলেও ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা