আফগানিস্তানে পাকিস্তানী বিমান হামলায় নিহত ৪৭
আন্তর্জাতিক

আফগানে পাকিস্তানী বিমান হামলায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছেন দেশটির খোশত প্রদেশের বাসিন্দারা।

আরও পড়ুন : গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। গত শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (১৭ এপ্রিল) আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার ( ১৬ এপ্রিল) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত এবং কুনার প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। হামলায় নিহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে কমপক্ষে ৩৬ বলে দাবি করা হয়েছিল।

আরও পড়ুন : টিভি ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংলাপে ইসি

মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার খবর সামনে আসে।

আফগানিস্তানের খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমেদ ওসমানি রোববার বার্তাসংস্থা এএফপি’কে বলেন, খোশত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৪১ জন বেসামরিক নাগরিক হয়েছেন। নিহত এসব মানুষের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের বৃহত্তম নিউজ চ্যানেল টোলো নিউজে শিশুদের মৃতদেহের ছবি দেখানো হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে, তারা বিমান হামলায় নিহত হয়েছে। একই চ্যানেলে খোশতের শত শত বাসিন্দা পাকিস্তানের নিন্দা ও পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করছে বলে ফুটেজ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

পাকিস্তানি সামরিক বাহিনী হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নিতে রোববার তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা দায়মুক্তির সাথে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে কার্যক্রম চালাচ্ছে।

মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ৭ সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে পাকিস্তান।

আরও পড়ুন : বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

গত বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা প্রাণ হারান। পাকিস্তান সরকার সেদেশে নিযুক্ত আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

প্রসঙ্গত, গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ বরাবরই অভিযোগ করে আসছে যে, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা