গৃহহীন হয়ে পড়েছেন আরও ৪০ হাজারের বেশি মানুষ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত বেড়ে ৪৪৩

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ঝড়ের তাণ্ডব ও সৃষ্ট বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। এখনো নিখোঁজ আছেন আরও অনেকে। গৃহহীন হয়ে পড়েছেন আরও ৪০ হাজারের বেশি মানুষ। এর মাঝে শনিবার আবারও বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে দেশটিতে।

এদিকে আবহাওয়া পরিস্থিতি ভাল না হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দেশটির জরুরি সেবা বিভাগ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল (কেজিএন) প্রদেশে উচ্চ সতর্কতা জারি করে দিয়েছে। সেখানে এখনো নিখোঁজ আছেন অনেকে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

অপরদিকে আফ্রিকার ব্যস্ততম বন্দর নগরী দুর্বানে অনেক ঘরবাড়ি, স্থাপনা বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেক মানুষ। একজন প্রাদেশিক কর্মকর্তা ধারণা দিয়েছেন যে, শুধু অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি প্রায় ১০ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে শনাক্ত সাড়ে চার লাখ

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় থেকে শনিবার জানানো হয়েছে, দুর্যোগের কারণে প্রেসিডেন্টের সৌদি আরব সফর বিলম্ব হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথাও জানানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

সূত্র: রয়টার্স, এএফপি

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা