ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

৯ দিনের লকডাউন!

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ারও দুই বছরেরও বেশি সময় পর চীনে প্রথম শহরব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার শহরটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৪৫০০ ছাড়িয়েছে। এর আগে এলাকা বা কমিউনিটিভিত্তিক লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সংক্রমণের হার না কমায় এবার পুরো শহরে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: পুতিন একটা কসাই!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শহরটির দুই অঞ্চলে ২ ধাপে লকডাউন কার্যকর হবে। শহরের পূর্বাঞ্চলে সোমবার থেকে পহেলা এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিম অংশে ১এপ্রিল-৫ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের সময় নগরীর গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে কিংবা বাড়ি থেকে কাজ চালাতে হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা