পুতিন ক্ষমতায় থাকতে পারেন না- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

পুতিন ক্ষমতায় থাকতে পারেন না

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না।

আরও পড়ুন : কুলাউড়ায় মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

শনিবার (২৬ মার্চ) ইউরোপ সফরে পোল্যান্ডের ওয়ারশতে এমন মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না বলে পরে জানিয়েছে হোয়াইট হাউস।

রোববার (২৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের রাজধানীতে দেওয়া বক্তৃতায় শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ঈশ্বরের জন্য, এই লোকটি (ভ্লাদিমির পুতিন রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারেন না। বক্তৃতার একেবারে শেষের দিকে করা এই মন্তব্যটিই ইউরোপে বাইডেনের ৪ দিনের সফরের ক্যাপস্টোন হয়ে উঠেছে।

আরও পড়ুন : ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন প্রেসিডেন্ট রুশ সামরিক বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধকে সোভিয়েত বিরোধী ‘স্বাধীনতার লড়াই’ এর সাথে তুলনা করে বলেন, বিশ্বকে ‘দীর্ঘ লড়াইয়ের’ জন্য প্রস্তুত হতে হবে।

বাইডেন বলেন, এই যুদ্ধে আমাদের পরিষ্কার লক্ষ্য রাখতে হবে। এই যুদ্ধটি কয়েকদিনে বা কয়েক মাসেও জয়ী হওয়া যাবে না। এই লড়াইয়ে দীর্ঘ পথ চলার জন্য আমাদের অবশ্যই এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

আরও পড়ুন : ইউক্রেনের স্লাভুতিচ রাশিয়ার দখলে

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানকে বাইডেন মস্কোর জন্য একটি ‘কৌশলগত ব্যর্থতা’ বলে আখ্যায়িত করে ইউক্রেনকে ‘নাৎসীবাদ মুক্ত’ করতে এই অভিযান চালানো হচ্ছে বলে প্রেসিডেন্ট পুতিন যে দাবি করেছিলেন সেটার তিরস্কার করেন।

ইউক্রেনীয় নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি।

আরও পড়ুন : রোববার যেসব এলাকায় গ্যাস থাকবে না

অপরদিকে রুশ জনগণকে উদ্দেশ্য করে আমেরিকার ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, আপনারা আমাদের শত্রু নন।

একইসঙ্গে পশ্চিমাদের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট পুতিনকে দোষারোপ করার আহ্বান জানান তিনি। এর আগে শনিবার ইউক্রেনীয় শরণার্থীদের সাথে সাক্ষাতের পরপরই প্রেসিডেন্ট পুতিনকে ‘কসাই’ বলে আখ্যায়িত করেছিলেন জো বাইডেন।

আরও পড়ুন : চলন্ত প্রাইভেটকারে আগুন!

এদিকে পুতিন ক্ষমতায় থাকতে পারেন না বলে জো বাইডেন মন্তব্য করার পর বিষয়টি আরও পরিষ্কার করেছে হোয়াইট হাউস। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ‘শাসন পরিবর্তনের’ আহ্বান জানাননি। তবে বাইডেনের বক্তব্যের অর্থ ছিল, পুতিনকে তার প্রতিবেশী বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করার অনুমতি দেওয়া যাবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা