আন্তর্জাতিক

মৃত্যুর গুজব উড়িয়ে প্রকাশ্যে মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মারা গেছেন। অবশেষে তার মৃত্যুর সেই গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন তিনি।

সর্বশেষ দুই সপ্তাহ আগে সের্গেই শোইগুর এক বৈঠকে যোগ দেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছিল। এরপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে গুজব ওঠে শোইগু মারা গেছেন।

আরও পড়ুন: পুতিন একটা কসাই!

আর সেই গুজব উড়িয়ে সেনাবাহিনীর এক বৈঠকে তাকে সভাপতিত্ব করতে দেখা গেছে। শনিবার রুশ পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শোইগু বলেছেন, ‘আমরা আস্থার সঙ্গে অস্ত্র ও সরঞ্জাম নির্ধারিত সময়ের আগেই পাঠাচ্ছি। দূরপাল্লার উচ্চমাত্রার নির্ভুল অস্ত্র, বিমানের সরঞ্জাম এবং কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতির সরঞ্জামের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি।’

শোইগু জানিয়েছেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ তদারকিও তিনি করছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা