আন্তর্জাতিক

ফের মিয়ানমারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধীদের ওপর দমনপীড়নে অভিযোগে ফের মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রভাবশালী দেশগুলো। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নদীর স্বাধীনতা দাবি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে নতুন নিয়োগ পাওয়া বিমানবাহিনীর প্রধানসহ সামরিক কর্মকর্তা ও যারা অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের অস্ত্র ব্যবসায়ী ও তাদের সঙ্গে সম্পর্কিত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া আগেই নিষেধাজ্ঞা দেওয়া অস্ত্র ব্যবসায়ী তাই জোর নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এর মধ্যে গত বছর বড়দিনের প্রাক্কালে দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যে গাড়ির মধ্যে ৩০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর একটি ইউনিটের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও বলা হয়, যুক্তরাজ্যও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যারা মিয়ানমারের বিমানবাহিনীকে অস্ত্র সরবরাহ করে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ মিয়ানমারের বিমানবাহিনী সেখানের গ্রামগুলোতে বোমা হামলা চালাচ্ছে। ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডাও। শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে দেশটি। এবার কানাডা মিয়ানমারের চার ব্যক্তিসহ দুইটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশটির সিংহভাগ জনগণ বিষয়টি মেনে নেয়নি। রাস্তায় বিক্ষোভ, সরকারি কাজকর্ম বয়কটসহ সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা। এতে মিয়ানমারে সেনা অভূত্থানের পর সহিংসতায় এ পর্যন্ত ১৩শর বেশি মানুষ নিহত হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা