উত্তেজনা বন্ধে আলোচনায় বেইজিং-নয়াদিল্লী, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই -ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
আন্তর্জাতিক
ওয়াং ই আকস্মিক সফরে পাকিস্তান হয়ে ভারতে

উত্তেজনা বন্ধে আলোচনায় বেইজিং-নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও চীন সীমান্তে চলমান অচলাবস্থা এবং উত্তেজনা বন্ধে আগেভাগে পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করছে।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

শুক্রবার ( ২৫ মার্চ ) আকস্মিক সফরে পাকিস্তান থেকে ভারতে আসার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাত করেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, উভয় দেশের সীমান্তে, বিশেষ করে পাঙ্গোন লেক, গোগরা ও গালওয়ান উপত্যকায় মুখোমুখি অবস্থানে থাকা এবং মাঝে মাঝেই সংঘর্ষে জড়িয়ে পড়া হাজার হাজার সেনা সদস্যকে নিষ্ক্রিয়করণ নিয়ে আলোচনা করেন এই দুই নেতা।

২০২০ সালের জুনে দুই দেশের সেনাদের মধ্যে গদা, ইটপাথর ও ঘুষাঘুষিতে কমপক্ষে ভারতীয় ২০ সেনা সদস্য নিহত হয়। অপরদিকে চীনে নিহত হন ৪ জন।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, প্রত্যাশার চেয়ে ধীর গতিতে বর্তমান পরিস্থিতি অগ্রসর হচ্ছে। স্পষ্ট করে আমি একথাই বলবো।

দুই দেশের অবচলাবস্থা কাটাতে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সামরিক কমান্ডারদের মধ্যে ১৫ রাউন্ট আলোচনার প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

তিনি আরও বলেন, ওয়াং ই’র সঙ্গে যে আলোচনা হয়েছে শুক্রবার তাতে প্রত্যাশা রয়েছে দুই দেশের সেনাদের মধ্যে বিরোধপূর্ণ এলাকায় নিষ্ক্রিয়করণ এবং উত্তেজনা প্রশমনের সম্ভাব্যতা।

সীমান্তে চীনা সেনা মোতায়েন থেকে যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয় তার ফলে দুই প্রতিবেশী স্বাভাবিক সম্পর্কে মিলিত হতে পারে না।

আরও পড়ুন : সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়া হবে

জয়শঙ্কর আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় চীনের আগ্রহের বিষয়ে কথা বলেছেন ওয়াং ই। তবে এ জন্য সীমান্তে শান্তি ও সুষ্ঠু ব্যবস্থা স্থাপন এবং সেনাদেরকে পুরোপুরি নিষ্ক্রিয় করা।

ভারত ও চীন গত বছর ফেব্রুয়ারি থেকে উত্তরাঞ্চল, দক্ষিণে পাঙ্গন সো লেক, গোগরা, গালওয়ান উপত্যকা এলাকা থেকে কিছু সেনা প্রত্যাহার করেছে। কিন্তু সেনা মোতায়েনের অংশ হিসেবে তারা ওইসব এলাকায় কিছু অতিরিক্ত সেনা রেখে দিয়েছে।

আরও পড়ুন : মালয়েশিয়া পাচারের সময় ৫৪ রোহিঙ্গা আটক

প্রসঙ্গত, ওয়াং ই কমপক্ষে দুই বছর পরে নয়াদিল্লি সফরে গেছেন । তার এ সফরকে ঘিরে আগে থেকে কোনো বড় প্রচারণা ছিল না। কারণ, তিনি আকস্মিকভাবে সেখানে পৌঁছেছেন।

তার সফরে কি ফল আসবে এ বিষয়ে কেউ প্রস্তুতও ছিল না। জয়শঙ্কর বলেছেন, ওয়াং ই’ র এই সফর সম্পর্কে আগে জানানো হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা